সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পাকা চুল কালো করার সহজ ঘরোয়া টিপস

    পাকা চুল কালো করার সহজ ঘরোয়া টিপস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুলে অকালপক্বতা বা সাদা চুলের সমস্যা সমাধানে বর্তমানে অনেকেই কৃত্রিম ডাই ব্যবহার করেন। তবে রাসায়নিকযুক্ত প্রসাধনী চুলের গোড়া দুর্বল করে দেয় এবং চুল পড়ার হার বৃদ্ধি করে। এই ঝামেলা এড়াতে সম্পূর্ণ প্রাকৃতিক দুটি উপাদান – চা পাতা ও কারি পাতা (তেজপাতা) – চুলকে কালো, ঘন ও ঝলমলে করার জন্য ব্যবহার করা যেতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, আজকাল অতিরিক্ত ব্যস্ততা আর মানসিক চাপের কারণে অল্প বয়সেই চুলে পাক ধরছে। এই সমস্যা সমাধানে ঘরোয়া পদ্ধতিতে চা পাতা ও কারি পাতার মিশ্রণ ম্যাজিকের মতো কাজ করে।

    প্রথমে কারি পাতা বা তেজপাতা কুচি করে নিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে পানিতে ফুটিয়ে নিতে হবে। পানির রং বাদামি হয়ে ঘন হয়ে আসলে তা ছেঁকে নিতে হবে।

    একইভাবে অন্য একটি পাত্রে এক চামচ চা পাতা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে গাঢ় খয়েরি রঙের লিকার তৈরি করে নিতে হবে।

    চুলের স্থায়ী রং ও উজ্জ্বলতা বাড়াতে এই দুই ধরনের পানি একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আরও ভালো ফল পেতে এই মিশ্রণে এক চামচ কফি পাউডার যোগ করা যেতে পারে।

    মিশ্রণটি তৈরির পর আধা ঘণ্টা রেখে দিয়ে প্রথমে চুল ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এরপর ব্রাশ বা স্প্রে বোতলের সাহায্যে চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত মিশ্রণটি সমানভাবে লাগিয়ে অন্তত দুই ঘণ্টা অপেক্ষা করতে হবে।

    চুলে মিশ্রণটি শুকিয়ে গেলে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

    তবে মনে রাখতে হবে, এই মিশ্রণ ব্যবহারের আগে চুল অবশ্যই শ্যাম্পু করে শুকিয়ে নিতে হবে এবং মিশ্রণটি ব্যবহারের পর আর শ্যাম্পু করা যাবে না। প্রাকৃতিক উপায়ে চুল কালো করার এই পদ্ধতি কেবল দীর্ঘস্থায়ী রং-ই দেয় না, বরং চুলকে খুশকি মুক্ত করে আরও ঘন ও ঝলমলে করে তোলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ