রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ফ্যাটি লিভার: কারণ, ঝুঁকি এবং প্রতিরোধের উপায়

    ফ্যাটি লিভার: কারণ, ঝুঁকি এবং প্রতিরোধের উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং এটি আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ফ্যাটি লিভার বা চর্বিযুক্ত লিভারের সমস্যা আজকাল অনেকের ক্ষেত্রেই সাধারণ হয়ে গেছে। এটি উপেক্ষা করলে সময়ের সাথে সাথে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। কিন্তু কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে ফ্যাটি লিভার প্রতিরোধ করা সম্ভব।

    ফ্যাটি লিভারের মূল কারণসমূহ:

    রক্তে অতিরিক্ত চর্বি

    নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস

    কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

    অতিরিক্ত ওজন বা হঠাৎ দ্রুত ওজন কমানো

    পেটের অতিরিক্ত চর্বি

    রিফাইন্ড শর্করা বেশি পরিমাণে গ্রহণ

    মদ্যপান

    জেনেটিক প্রভাব

    মূলত, শরীরের শর্করা ও চর্বি বিপাকের অস্বাভাবিকতার কারণে ফ্যাটি লিভার তৈরি হয়। তবে কিছু সহজ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এটি প্রতিরোধ করা সম্ভব।

    ১. ওজন নিয়ন্ত্রণ

    ফ্যাটি লিভার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো সঠিক ওজন নিয়ন্ত্রণ। যারা অতিরিক্ত ওজন নিয়ে ভুগছেন, তারা যদি কেবলমাত্র ৭–১০% ওজন কমাতে পারেন, তাহলে ফ্যাটি লিভার থেকে মুক্তি দ্রুত সম্ভব। তবে হঠাৎ বা অত্যধিক ওজন কমানোর চেষ্টা করবেন না। দিনে বা এক সপ্তাহে ওজন কমে না, তাই ধৈর্য ধরে সুষম খাবার ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ধাপে ধাপে লক্ষ্য অর্জন করুন।

    ২. পর্যাপ্ত পানি পান

    যকৃতের স্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পানি পান অপরিহার্য। দিনে যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি পান করলে লিভার সুস্থ থাকে এবং বিষাক্ত পদার্থ দূর হয়। তাই কার্বোনেটেড বা অতিরিক্ত মিষ্টি পানীয়, রাস্তার শরবত ইত্যাদি এড়িয়ে চলুন।

    ৩. সুষম খাদ্যাভ্যাস

    ফ্যাটি লিভার প্রতিরোধের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস অপরিহার্য। প্রতিদিন বিভিন্ন রঙের শাকসবজি, ফল, রেড রাইস বা রেড ব্রেড, পর্যাপ্ত প্রোটিন এবং সুস্থ চর্বি গ্রহণ করুন। চিনি এবং অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার কমান। সঠিক পরিমাণে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া ও নিয়মিত শারীরিক কার্যক্রম ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে।

    মনে রাখবেন, লিভার সুস্থ রাখতে ফিট থাকা একমাত্র সমাধান। ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণ এবং লিপিড প্রোফাইল ঠিক রেখে নিয়মিত স্বাস্থ্য সচেতন জীবনযাপন করলে ফ্যাটি লিভার প্রতিরোধ করা সহজ হয়ে যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন