রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ৭ নভেম্বর জাতীয় দিবস পালনের নির্দেশনা দিয়ে পরিপত্র প্রকাশ

    ৭ নভেম্বর জাতীয় দিবস পালনের নির্দেশনা দিয়ে পরিপত্র প্রকাশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    মঙ্গলবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

    পরিপত্রে জানানো হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ৭ নভেম্বর দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালন করা হবে। একই সঙ্গে দিনটি সরকারি ছুটির আওতায় থাকবে।

    এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালন উপলক্ষেও পৃথক পরিপত্র জারি করা হয়েছে।

    প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    সেই সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, দীর্ঘ ১৬ বছর পর দিবসটি আবারও রাষ্ট্রীয়ভাবে পালিত হবে এবং ভবিষ্যতে এটি যথাযথ মর্যাদায় পালন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন