শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি তলব ও হেফাজতের নির্দেশ

    কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি তলব ও হেফাজতের নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) ওই আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নির্বাচনী নথি ও মালামাল অবিলম্বে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    হাইকোর্ট তার আদেশে কক্সবাজার-২ আসনের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যালট পেপার, কাউন্টার ফয়েল, ফল ঘোষণার শিট ও অন্যান্য আনুষঙ্গিক নথি নিরাপদে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। বিচার বিভাগীয় প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনী ট্রাইব্যুনালের অধীনে এসব নথি রক্ষণাবেক্ষণ করা হবে।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে বিজয়ী ঘোষণা করা হয়।

    ড. হামিদুর রহমান আযাদের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপি ও ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ এনে এই নির্বাচনী পিটিশন দাখিল করা হয়। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

    নথিগুলো হেফাজতে নেওয়ার নির্দেশের ফলে এখন মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মালামালগুলো সংরক্ষিত অবস্থায় রাখতে হবে। এই মামলার পরবর্তী শুনানিতে সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ