বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক
  • ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাঙ্গায় তিনজনের মৃত্যু

    ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাঙ্গায় তিনজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।  

    শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), মেয়ে বিউটি বেগম (৩০) এবং একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের নিশান উল্লাহ (২৩)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।  

    ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল হাজী অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স, যাতে পাঁচজন যাত্রী ছিলেন। মনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।  

    আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পলাতক ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স হাইওয়ে থানায় রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন