সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হবিগঞ্জে রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জে রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের আজমিরগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম কুহিনুর সওদাগর প্রকাশ কুহিন (৩৫)।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-৯ এর সিলেট মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “গ্রেপ্তারকৃত কুহিন আজমিরগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামের বাসিন্দা।”

    র‌্যাব সূত্র জানায়, গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক আসামি কুহিনুর সওদাগরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন