সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা আন্তর্জাতিক গন্তব্যের তালিকা

    ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা আন্তর্জাতিক গন্তব্যের তালিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? ভ্রমণপ্রেমীদের জন্য বিবিসি প্রকাশ করেছে “২০২৬ সালের ২০টি সেরা আন্তর্জাতিক ভ্রমণ গন্তব্যের তালিকা”। ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও পর্যটন সুবিধার দিক বিবেচনা করে নির্বাচিত এই দেশগুলো ভ্রমণপ্রেমীদের জন্য নতুন দিশা ও অনুপ্রেরণা দেবে।

    তালিকায় আছে রোমান সভ্যতার ধনভাণ্ডার আলজেরিয়া, সাংস্কৃতিক বিস্ময়ের শহর আবুধাবি, স্বপ্নের কমোডো দ্বীপ, ভুতুড়ে সৌন্দর্যের স্কটিশ হেব্রাইডস, প্রশান্ত মহাসাগরের কুক আইল্যান্ড, যুক্তরাষ্ট্রের ওরেগন কোস্টসহ বিশ্বের নানা স্থান।

    ২০২৬ সালে পর্যটন অবকাঠামো, সংস্কৃতির বিস্তার, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন। এই চার মানদণ্ডে বিবিসি নির্বাচন করেছেন গন্তব্যগুলো।

    আবুধাবি

    সংস্কৃতি ও আধুনিকতার বিস্ময় আবুধাবিতে ২০২৬ সালে খুলছে একাধিক নতুন জাদুঘর। রয়েছে টিমল্যাব ডিজিটাল আর্ট মিউজিয়াম, জায়েদ ন্যাশনাল মিউজিয়াম এবং নতুন থিম পার্ক উন্নয়ন, যেগুলো শহরটিকে ২০২৬ সালের শীর্ষ ভ্রমণ কেন্দ্র করে তুলবে।

    আলজেরিয়া

    আলজেরিয়ায় আছে রোমান সাম্রাজ্যের নিদর্শন, সোনালি মরুভূমি, সমুদ্রতীর এবং ইউনেস্কো সাইটগুলো পর্যটনের জন্য নতুন সোনালী অধ্যায় খুলছে। দেশের ভিসা ব্যবস্থা সহজ হওয়ায় আন্তর্জাতিক ভ্রমণকারী বাড়বে বলে মনে করা হচ্ছে।

    চিলির কোলচাগুয়া ভ্যালি

    চিলির ওয়াইন উপত্যকা ২০২৬ সালে হয়ে উঠছে খাবার, প্রাকৃতিক সৌন্দর্য এবং তারা দেখার নতুন কেন্দ্র। পর্যটন খাতের জন্য বিশেষ বছর হতে যাচ্ছে এই ভ্রমণ স্পটটি।

    কমোডো দ্বীপ, ইন্দোনেশিয়া

    অসাধারণ বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পে ২০২৬ সালে কমোডোতে ভ্রমণের অভিজ্ঞতা আরও গভীর হবে। কমোডো ড্রাগন, প্রবাল সাগর এবং দ্বীপ জীবনের টানে প্রতি বছর হাজারো পর্যটক ভিড় জমায়।

    স্কটল্যান্ডের হেব্রাইডস অঞ্চল

    স্কটল্যান্ডের হেব্রাইডস দ্বীপপুঞ্জে ২০২৬ সালে সাংস্কৃতিক কেন্দ্র, ঐতিহাসিক পাথর বৃত্ত, সমুদ্র সৈকত ও হুইস্কি সংস্কৃতির উন্নয়ন ভ্রমণপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।

    তালিকায় রয়েছে আরও নাম
    জাপানের ইশিকাওয়া, মেক্সিকোর লরেতো, পর্তুগালের গিমারায়েস, মন্টেনেগ্রো, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া, ফিনল্যান্ডের ওউলু এবং মধ্য আমেরিকার কোস্টারিকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ