খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের আবেগঘন পোস্ট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তার নাতনি জাইমা রহমান এক আবেগঘন পোস্ট দিয়েছেন। ফেসবুকে পোস্টে তিনি দাদুর সঙ্গে ব্যক্তিগত স্মৃতি, মমত্ববোধ ও দায়িত্বশীলতার শিক্ষা তুলে ধরেছেন।
জাইমা রহমান স্মৃতিচারণে লিখেছেন, ছোটবেলায় স্কুলের ফুটবল টুর্নামেন্টে জয়ী হয়ে তিনি মেডেলটি সরাসরি দাদুকে দেখাতে গিয়েছিলেন। দাদু তাকে মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং পরবর্তীতে সেই গর্বের গল্প অন্যদের কাছেও বলতেন। দাদুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো থেকে তিনি নেতৃত্বের প্রথম শিক্ষা নিয়েছেন—নম্রতা, আন্তরিকতা ও মন দিয়ে শোনার মানসিকতা।
তিনি উল্লেখ করেছেন, প্রবাসে কাটানো বছর তাকে বাস্তববাদী করেছে, তবে হৃদয় সবসময় বাংলাদেশে ছিল। আইন পেশায় কাজ করার সময় মানুষকে ন্যায়বিচার ও সমাধানের সঙ্গে যুক্ত করার অভিজ্ঞতা তাকে মানবিক ও দায়িত্বশীল হতে শিখিয়েছে।
জাইমা লিখেছেন, দেশে ফেরার মাধ্যমে তিনি দাদুর পাশে থেকে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চান, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চান এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে চাইবেন।
পোস্টে জাইমা জানান, পরিবার ও দেশের জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব অনুভব করছেন এবং সেই প্রতিশ্রুতি পালন করতে চাইবেন।