শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj

ওসমান হাদির হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে

ওসমান হাদির হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচার আগামী ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন হবে।

তিনি আরও উল্লেখ করেছেন, “দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০২২ এর ধারা ১০ অনুযায়ী, পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে।”

উল্লেখ্য, ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। সেখানেই ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৯ ডিসেম্বর তার মরদেহ ঢাকায় আনা হয় এবং ২০ ডিসেম্বর বাদ জোহর জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন