রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, ছাত্রদল নেতা গ্রেফতার

    স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, ছাত্রদল নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ পৌর এলাকায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান এতথ্য নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এনে তার বোন মামলা করেছেন। ওই মামলায় ছাত্রদল নেতা জুয়েলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    এরআগে রোববার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    জানা যায়, চলতি বছরের গত ৯ ডিসেম্বর রাতে জুয়েল শেখের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন স্কুলছাত্রীর বড় বেন।
    ছাত্রদল নেতা জুয়েল শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মো. মোয়াজ্জেল শেখের ছেলে।

    লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখের সঙ্গে স্কুলছাত্রীর প্রায় ১১ মাস পূর্বে ফেসবুকে পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে স্কুলছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে স্কুলছাত্রী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ছাত্রদল নেতা জানায় সে দলীয় পদ পাওয়ার পরে বিয়ে করবে। ইতিমধ্যে সে দলীয় পদ পাওয়ার পর মোবাইলে ফোনের ম্যাসেঞ্জারে দীর্ঘ ১১ সাসের বিভিন্ন ডকুমেন্সসমূহ ডিলেট করে দেয়।

    পরবর্তীতে স্কুল ছাত্রী ছাত্রদল নেতাকে বিয়ের কথা জানালে সে বিয়ে করতে অস্বীকার করে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় স্কুলছাত্রী ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন স্কুলছাত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় এবং হুমকি দেয়। পুনরায় ছাত্রদল নেতার বাড়িতে গেলে স্কুলছাত্রীর জীবন শেষ করে দেবে বলে জানিয়ে দেন তার পরিবার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন