সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শীতের দাপটে কাঁপছে চায়ের জনপদ শ্রীমঙ্গল

    শীতের দাপটে কাঁপছে চায়ের জনপদ শ্রীমঙ্গল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারে শুরু হয়ে গেছে শীতের দাপট। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় পুরো জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। দেশের আজ সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নেমেছে।

    শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানায়, শনিবার (৬ই ডিসেম্বর) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। একই তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে তেতুলিয়া ও পঞ্চগড়।

    শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় চাদরে ঢেকে আছে চারপাশ। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষের চলাচল কম। কেউ গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও অনেকেই শীতের তীব্রতার কারণে ঘরেই থাকতে বাধ্য হচ্ছেন। সূর্য ওঠার পরেও রৌদ্রের তাপ তেমন পাওয়া যাচ্ছে না। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী, দিনমজুর মানুষ। বিশেষ করে তীব্র শীত এবং কুয়াশা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে। 

    শহরের মুসলিমবাগ এলাকার রিকশাচালক আতাউর রহমান বলেন, তীব্র ঠান্ডার মধ্যেও রিকশা নিয়ে বের হয়েছি। লোকজন এখনো শহরমুখী হয়নি। সকাল ৯টা পর্যন্ত কোনো যাত্রী পাইনি। এখনই শীতের যে দাপট সামনের দিনগুলোতে শীতে সংসার কীভাবে চলবে চিন্তায় আছি।

    শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। আজ তা কমে দাঁড়িয়েছে ১১ ডিগ্রিতে। শনিবার সকাল ৬টায় উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে জেলার শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে চলতি বছরের গত ২৬ নভেম্বর শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

    এ সময় আবহাওয়া অফিস জানায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত এভাবে শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন