শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার নিরাপত্তা সতর্কতায় তৃতীয় দিনেও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২ চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিতে নতুন আইন সারাদেশের ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিশ্ববিদ্যালয়জীবনের গল্প ‘অন্যপাতা’ প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না টোকিওর রাষ্ট্রদূত দাউদ আলী ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন ইজতেমা ময়দান ব্যবহারে সাদপন্থিদের নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি হেফাজতের রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ এআই প্রশিক্ষণে সরাসরি ইন্টারনেট ব্যবহার বন্ধ করছে ওপেনএআই
  • খালেদা জিয়ার লন্ডনযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাতে

    খালেদা জিয়ার লন্ডনযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাতে
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে না পারায় তার এই জরুরি চিকিৎসা যাত্রা স্থগিত হয়ে গেছে।

    শুক্রবার সকালে বেগম জিয়াকে হাসপাতাল থেকে এয়ারপোর্টে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও, শেষ মুহূর্তে জানা যায় অ্যাম্বুলেন্সটি যাত্রা করতে পারেনি।
    এর আগে কাতার সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে, তারা খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তরের জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত। কিন্তু কারিগরি জটিলতার কারণে সময়মতো সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি।

    বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার পরিবার ও দল দ্রুত নতুন কোনো এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    শনিবার (৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না, তা মেডিকেল বোর্ড রাতে সিদ্ধান্ত দেবে।

    এদিকে শুক্রবার প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে তার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

    এদিকে প্রথমে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘোষণা দিয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা ঢাকায় পৌঁছায়নি। পরে কাতার সরকার জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে। বিমানের ভাড়া ও সব ব্যবস্থাপনা কাতার সরকারই করছে।

    বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে হাসপাতালে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এখন মেডিকেল বোর্ড ও ডা. জুবাইদা খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।

    বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসার পর ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

    সিসিইউতে গত ১৩ দিন ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশ যাত্রা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন