রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষক ও ১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

    নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষক ও ১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই আন্দোলনে বাধাদান, হুমকি প্রদান ও চিকিৎসাসেবা ব্যাহত করার অভিযোগের সত্যতা পাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

    সোমবার (০১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন এবং শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

    বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সাবেক পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। একই অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাবেক রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাদান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগে একটি ১০ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব–উল–মাওলাকে আহ্বায়ক এবং প্রক্টর ড. মাহবুবুর রহমানকে সদস্যসচিব করে গঠিত কমিটি দাখিল করা প্রতিবেদনে সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বলে জানাগেছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন