রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

    কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

    রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। 

    পরে কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান এবং 
    সড়ক ও জনপদ বিভাগের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী  মনজুরুল করিম উপস্থিত হন। পরে তিনি বলেন, আজ থেকে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। আমরা সড়কের যে অংশগুলা সমস্যা সেখানে নতুন করে পিচ এবং ইট দিয়ে সংস্কার করে দিচ্ছি। 

    এদিকে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রাস্তা আটকানো ছিলো। এতে দীর্ঘ পাঁচ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। 

    এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছেন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা দুই জেলার প্রশাসনকে ডেকেছি। তারা এসে আমাদের  দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। 

    এদিকে সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। তারা বলেন, সড়কের অবস্থা আসলেই বেহাল। তবে রাস্তা আটকে দিলে দূরের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এই বিষয়টিও বিবেচনায় আনা উচিত। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন