রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ইবিতে সুকান্ত ভট্টাচার্যের স্মরণে আলোচনা সভা

    ইবিতে সুকান্ত ভট্টাচার্যের স্মরণে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা সাহিত্যের সংগ্রামী কণ্ঠস্বর ও মানবিক চেতনার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের গগণ হরকরা গ্যালারীতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও ঝিনাইদহ রবীন্দ্র-নজরুল চর্চা কেন্দ্র।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মনজুর রহমান, গৌতম বসু ও ড. সরওয়ার মুর্শেদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    সেমিনারে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যচেতনা, কবিতার মানবিক দৃষ্টিভঙ্গি, প্রতিবাদী কণ্ঠস্বর এবং তরুণ প্রজন্মকে প্রেরণা দেয়ার শক্তি নিয়ে সামগ্রিক আলোচনার আয়োজন করা হয়। কবিতা আবৃত্তি এবং মুক্ত মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা কবির সাহিত্য ও ভাবধারার নানা দিক নিয়ে চিন্তাভাবনা প্রকাশ করেন। অনুষ্ঠানজুড়ে জন্মশতবর্ষকে স্মরণ করে সুকান্তের সাহিত্য ও কাব্যদক্ষতা নতুনভাবে উদযাপিত হয়। আয়োজক ও উপস্থিত শিক্ষার্থীরা মিলিতভাবে কবির সাহিত্যকে আরও গবেষণা, পাঠ এবং সমকালীন আলোচনার মাধ্যমে চর্চা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন