রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবির বিএনপিপন্থী শিক্ষকদের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবির বিএনপিপন্থী শিক্ষকদের দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ার পারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ ও সাদা দল।

    এসময় উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এয়াকুব, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইবি শাখা জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

    এছাড়া ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র  যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহবায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন প্রমুখ।

    দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান। 

    এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। বেগম জিয়ার উপস্থিতি আমাদের জাতীয় ঐক্যের জন্যে অত্যন্ত প্রয়োজন। ১৯৮১ এর পরে থেকে শুরু করে বেগম জিয়া বাংলাদেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমরা তাঁর সুস্থতা কামনায় বেশি বেশি দোয়া করব। দোয়ার মাধ্যমে হায়াত দারাজ হয়। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুক।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন