মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা পাঁচ কোম্পানির নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
  • ফেসবুকে কোরআনের আয়াত লিখে রাজনৈতিক বার্তা হাসনাতের

    ফেসবুকে কোরআনের আয়াত লিখে রাজনৈতিক বার্তা হাসনাতের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সূরা লুকমানের ১৮ নম্বর আয়াতের অর্থ উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    সূরা লোকমানের ১৮ নম্বর আয়াতের অর্থ লিখে ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি প্রথমে কোরআনের আয়াত উল্লেখ করেন।

    হাসনাত লিখেছেন, “তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।” (সূরা লুকমান, আয়াত ১৮)

    তিনি আরও লিখেছেন, কৃষক, ভবঘুরে, শিক্ষিত-বেকার, আধাবেকার, রেমিটেন্স যোদ্ধা, আমার বাবার মতো রাজমিস্ত্রী, খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান, এবং যারা নেতা বানায় কিন্তু নেতারা যাদেরকে কখনই মানুষ মনে করে না- এবার তাদের নিয়েই হবে আমার ব্যালট বিপ্লব ইনশাআল্লাহ।

    পোস্টের শেষে তিনি লেখেন, “আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দিক।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন