রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

    লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দাঁড়িপাল্লায় ভোট চেয়ে “পরিবর্তনের পথে অগ্রযাত্রা” স্লোগানে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। একই সময়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী এ. আর. হাফিজ উল্লাহও তার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।

    শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের ইটেরপুল থেকে রেজাউল করিমের শোভাযাত্রা এবং কমলনগরের তোরাবগঞ্জ বাজার থেকে হাফিজ উল্লাহর শোভাযাত্রা শুরু হয়।

    রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী; অন্যদিকে হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী।

    ঝুমুর এলাকায় পৌঁছে রেজাউল করিম নির্বাচনী এলাকার উন্নয়ন-পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

    শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়। এতে প্রায় তিন হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন