"/>
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শিক্ষা ক্যাডারের ১,৮৭০ প্রভাষকের পদোন্নতি 

    শিক্ষা ক্যাডারের ১,৮৭০ প্রভাষকের পদোন্নতি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

    এতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের এসব কর্মকর্তাকে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেড, টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে) সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক স্ব স্ব কলেজ/দপ্তরে ইনসিটু হিসেবে পদায়ন করা হলো।

    পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে পূর্ববর্তী পদের (প্রযোজ্য ক্ষেত্রে) দায়িত্ব পালন করবেন।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নির্দেশনাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

    ইনসিটু/সংযুক্ত সহকারী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্য ভাতাদি পাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন