শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ইবি কলা অনুষদের ডিনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

    ইবি কলা অনুষদের ডিনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনের পক্ষ থেকে অনুষদভুক্ত বিভাগ সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. কামরুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, প্রত্যেক বিভাগের কারিকুলাম প্রণয়নে অ্যালামনাইদের প্রতিনিধিত্ব থাকা উচিত। তাহলে তারা অতীত অভিজ্ঞতা থেকে অনেক কিছুর অবদান করতে পারে। বর্তমান শিক্ষার্থীরাও অ্যালামনাইদের অভিজ্ঞতা, পরামর্শকে কাজে লাগিয়ে নিজেদের উন্নত ও দক্ষ করে তুলতে পারে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,  ক্রীড়ার কোন জাত-পাত নেই। খেলাধুলা বিভাগ নির্বিশেষে সবার। একজন মহান ব্যক্তি বলে গিয়েছেন, সংগীত আমাদের মনের খোরাক যোগায়, আর খেলাধুলা মন আর দেহের খোরাক যোগায়। আমরা যত খেলাধুলার মধ্যে থাকবো, ততই ভালো থাকবো। সমাজকে তৈরি করতে হলে, বাংলাদেশকে তৈরি করতে হলে সব অঙ্গনে আমাদের সমান অবদান রাখতে হবে। এজন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে এবং সাংস্কৃতিক অঙ্গনে আমাদের উজ্জ্বলতার স্বাক্ষর রাখতে হবে।

    তিনি আরও বলেন, বিতরণকৃত সামগ্রীর যেন যথার্থ ব্যবহার হয়। ক্রীড়ার মানসিকতা থাকলে কেউ অপরকে দুঃখ দিতে পারবে  না, অন্যায় কাজ করতে পারবে না, পাপকর্মে লিপ্ত হবে না। ক্রীড়া মানুষের মনকে সতেজ রাখে, সুন্দরের দিকে। আমরা সবাই সুন্দরের যাত্রী। ছাত্র-ছাত্রীরা সুন্দরকে অর্জন করবে, অন্যায় থেকে দূরে  থাকবে। খেলোয়াড় এবং পড়ুয়া দুটোই তৈরি করার জন্য তিনি বিভাগীয় সভাপতিদের আহবান জানান


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন