সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সুরমা নদীতে অভিযান: পরিবেশ বিধ্বংসী ড্রেজার ও বাল্কহেড জব্দ

    সুরমা নদীতে অভিযান: পরিবেশ বিধ্বংসী ড্রেজার ও বাল্কহেড জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে পরিবেশ বিধ্বংসী ড্রেজার ও বাল্কহেড আটক করা হয়েছে।  

    গত শনিবার বিকালে  সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আদিত্য পাল অভিযান চালিয়ে  বল্লভপুর থেকে পরিবেশ বিধ্বংসী ড্রেজার ও বাল্কহেড আটক করেন।

    ‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা ফুল মিয়া ও মৎস্যজীবি লীগ নেতা হেলাল আহমেদ যৌথভাবে পরিবেশ বিধ্বংসী ড্রেজার দ্বারা সুরমা নদীতে তান্ডব চালিয়ে আসছিলেন।

    এলাকাবাসী এর প্রতিবাদ জানালে,  তারা ক্ষমতার দাপটে সবাইকে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে আতঙ্কে রাখতেন। ফলে কেউ তাদের বাধা দেয়ার সাহস পেত না। নিরুপায় হয়ে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলে  সুনামগঞ্জ সদর সহকারী কমিশনার (ভুমি) বল্লভপুর থেকে একটি লোড ড্রেজার ও বাল্কহেড আটক করেন। 

    ‎এলাকাবাসীর দাবী প্রশাসনের এমন অভিযান যেন অব্যাহত থাকে। যাতে কোন প্রভাবশালী ব্যাক্তি পরিবেশের বিপর্যয় ঘটিয়ে বালু উত্তোলন করতে না পারে। 

    এ বিষয়ে সদর উপজেলার সহকারি কমিশনার ভূমি আদিত্য পাল জানান, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বল্লবপুর এলাকা থেকে একটি পরিবেশ বিধ্বংসী ড্রেজার ও বাল্কহেড আটক করা হয়েছে। বর্তমানে এই ড্রেজার ও বাল্কহেড সদর থানা পুলিশের জিম্মায় রয়েছে। পরবর্তীতে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন