রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিচ্ছেদে এত টাকা! সাবেক স্ত্রীকে ৮ হাজার কোটি দেওয়ার নির্দেশ ‘বিএনপি ৩১ দফা দেয়, বাস্তবায়ন করে ৩২ দফা পর্যন্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান স্বাধীনতা দিবসে ককরোচ পার্টির ইনস্টাগ্রাম উধাও বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য ‘সঠিক নয়’: মিয়ানমার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আড়াই ঘণ্টার ইন্টারনেট ভোগান্তির পর সচল এসএমডব্লিউ-৫ ভুয়া সরকারি নিয়োগপত্র দিয়ে অভিনব প্রতারণা, দিতেন ‘বেতনও’ ২৫ কৃতী শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি
  • সাদা পাথর লুটপাট কান্ডের অন্যতম সদস্য আনোয়ার শ্রীঘরে 

    সাদা পাথর লুটপাট কান্ডের অন্যতম সদস্য আনোয়ার শ্রীঘরে 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরো পয়েন্টে পাথর লুটপাটের কান্ডের অন্যতম সদস্য আনোয়ার হোসেনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। 

    শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং জিরো পয়েন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের কারণে আরও দুই ব্যক্তিকেও আটক করা হয়।

    আটক আনোয়ার হোসেন উপজেলার জাফলং লাখরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

    পুলিশ সুত্রে জানা যায়, চলতি বছরের আগস্ট মাসে জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি জানতে পেরে তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। শনিবার রাতে জিরো পয়েন্টের একটি রুমে সহযোগীদের নিয়ে সে মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

    গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, জাফলং জিরো পয়েন্টে পাথর লুটের মামলায় আনোয়ারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জাফলং জিরো পয়েন্টের পাথর লুটকান্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

    প্রসঙ্গত, চলতি বছরের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৮ আগস্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন