সোমবার, ১৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ ঈদে শ্রমিকদের সুবিধার্থে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি ঘোষণা দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ছাত্রীর রহস্যজনক মৃত্যু সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা; স্বপ্নভঙ্গ কোটি ভক্তের নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে, নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • প্রেমের ফাঁদে ফেলে ব্যবসায়ীকে হত্যা: ২৬ খণ্ড লাশ উদ্ধার

    প্রেমের ফাঁদে ফেলে ব্যবসায়ীকে হত্যা: ২৬ খণ্ড লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, বন্ধু জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার আগে থেকে পরিকল্পনা করেছিল।

    শামীমা এক মাস আগে ভুক্তভোগীর সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক তৈরি করে। পরে ঢাকায় আশরাফুলকে আনার পর তাকে অচেতন করে হত্যা করা হয়। হত্যার পর লাশ ২৬ খণ্ডে কেটে দুটি নীল রঙের ড্রামে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের সময় অন্তরঙ্গ ভিডিওও ধারণ করা হয়।

    র‌্যাব জানিয়েছে, জরেজুল ইসলাম হত্যার মূল পরিকল্পক। শামীমার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তদন্তে বলা হয়েছে, ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায় করা মূল উদ্দেশ্য ছিল।

    ডিবি ইতিমধ্যেই প্রধান আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে। শামীমা আক্তারের গ্রেপ্তারের মাধ্যমে হত্যাকাণ্ডের সমস্ত প্রমাণ সংগ্রহ করা হয়েছে। র‌্যাব ও ডিবি হত্যার ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তৎপর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন