সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুলাউড়ায় সিএনজিসহ যুবক আটক

    কুলাউড়ায় সিএনজিসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ধাওয়াতে চোরাই একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

    রবিবার (১৯শে অক্টোবর) ভোরে এসআই জুনেদের নেতৃত্বে টহল দল কুলাউড়া স্টেশন চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত করে।

    আটককৃত যুবকের নাম শেখ খয়রুল ইসলাম (২৭)। তিনি রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের শেখ মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

    পুলিশ সূত্রের বরাতে জানা যায়, ভোর ৫টার দিকে কুলাউড়া থানার টহল দল স্টেশন চৌমুহনী এলাকায় চেকপোস্টের দায়িত্ব পালন করছিল। এসময় একটি সিএনজি (রেজি:মৌলভীবাজার-থ-১১-৩০৮১) গতিরোধ করতে সংকেত দিলে চালক সিএনজিটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

    তাৎক্ষণিকভাবে এসআই জুনেদ ও সঙ্গীয় ফোর্স ধাওয়া করে মিশন চৌমুহনী এলাকায় গাড়িসহ তাকে আটক করেন।

    পরে তল্লাশি করে চোরাই সিএনজি ছাড়াও কার্বুরেটরের নজেল, তামা ও বৈদ্যুতিক তার, লাইটার, প্লাস ও টর্চলাইট উদ্ধার করা হয়।

    জিজ্ঞাসাবাদে খয়রুল ইসলাম স্বীকারোক্তি অনুযায়ী, সিএনজিটি সে চুরি করে নিয়ে এসেছে, তবে কোন এলাকা থেকে চুরি করেছে তা জানাতে পারেনি।

    পুলিশ জানায়, ধাওয়া করার সময় আটককৃত ব্যক্তি রাস্তায় পড়ে গিয়ে আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সিএনজিটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

    ঘটনার বিষয়ে কুলাউড়া থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন