সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • জার্মান বিএনপির নেতা সোয়েবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    জার্মান বিএনপির নেতা সোয়েবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "জার্মানিতে বসবাসরত বাংলাদেশি নাগরিক রুহুল আমিন সম্প্রতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জার্মান শাখার এক নেতার বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন।

    রুহুল আমিন অভিযোগে জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ব শাখার আহ্বায়ক সোয়েব আহমেদ তাঁর কাছ থেকে একটি বাসা ভাড়ার দেওয়ার আশ্বাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করেন। বাসা ভাড়ার প্রক্রিয়ায় সহযোগিতার কথা বলে সোয়েব আহমেদ তাঁর কাছ থেকে চাকরির চুক্তিপত্র, বেতনের রশিদসহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন।

    কিন্তু পরবর্তীতে তিনি ওই কাগজপত্রে জালিয়াতি করে বেতন কয়েকগুণ বাড়িয়ে বাসার এজেন্সির কাছে জমা দেন। এতে সংস্থাটি নথি যাচাইয়ের পর জালিয়াতির প্রমাণ পায় এবং সংশ্লিষ্ট কর্মস্থলে অভিযোগ পাঠায়।

    এতে রুহুল আমিন তাঁর চাকরি হারান, তিন বছরের কর্মজীবন নষ্ট হয়ে পড়ে এবং সহকর্মীদের নিকট অপমানিত হয়ে প্রতিষ্ঠান চাকুরিচ্যুত হতে বাধ্য হন।

    তিনি দাবি করেছেন, “সোয়েব আহমেদের প্রতারণা শুধু আমার ক্ষতি করেনি বরং জার্মানিতে কর্মরত বাংলাদেশিদের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।”

    অভিযোগে আরও বলা হয়েছে, সোয়েব আহমেদ প্রতিশ্রুতিবদ্ধ বাসাটি নিতে ব্যর্থ হন এবং গৃহীত অর্থ ফেরত না দিয়ে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। বর্তমানে তিনি রুহুল আমিনকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে চুপ থাকতে বাধ্য করছেন।

    ভুক্তভোগী বিষয়টি জার্মান বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার কাছে অবহিত করলেও কোনো ফলপ্রসূ সাড়া মিলেনি বলে অভিযোগ করেছেন। তিনি আরও জানান, সোয়েব আহমেদের পূর্বে আরও কজন বাংলাদেশি প্রবাসীর সঙ্গেও অনুরূপ প্রতারণা করেছেন।

    রুহুল আমিন জার্মান বিএনপি ও সহযোগী অঙ্গসহযোগী সংগঠনের কাছে ন্যায়বিচার ও সাংগঠনিক পদক্ষেপের আবেদন জানিয়েছেন।

    তিনি বলেন, ভুক্তভোগীর লিখিত আবেদনপত্রটি সম্প্রতি বিএনপি ও সহযোগী সংগঠন,বার্লিন, জার্মানি বরাবর প্রেরিত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন