সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় ১ জনের মৃত্যু

    কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় ১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় কর্মধা ইউনিয়নের বাবনিয়া এলাকার পরিবার পরিকল্পনার দায়িত্বে থাকা যতিন্দ্র মোহন নাথ (৭৭) নিহত হয়েছেন।

    ‎পরিবারের সদস্যরা বলেন, প্রতিদিনের মত বিকাল ৪ টার দিকে তিনি বোনের বাসায় যাওয়ার সময় পুরশাই রাস্তার প্রধান সড়কে অটোরিক্সার ধাক্কায় অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

    চিকিৎসকের তথ্য অনুযায়ী হাসপাতালে নিয়ে গেলে তিনি জানান, মৃত্যুর সময় তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

    ‎কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসক সোহেল আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত অবস্থায় এ ব্যক্তিকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখেছি, তার মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে। আঘাতের ফলে তিনি শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।

    ‎কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, অটোরিক্সার ধাক্কায় তিনি অচেতন হয়ে পড়েছিলেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক অটোরিক্সাকে এখনও শনাক্ত করা যায়নি। সনাক্ত করতে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন