বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • সিরাজগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

    সিরাজগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

    সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রাতের কোন এক সময় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংস ভাবে হত্যা করে দুবৃত্তরা। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    এসআই আরো বলেন, নিহতের মরদেহ সনাক্ত করতে পিবিআই কে খবর দেওয়া হয়েছে।  লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।  ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন