বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • খাগড়াছড়ির অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার

    খাগড়াছড়ির অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি জেলায় ডাকা অবরোধ কর্মসূচি অবশেষে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। পূর্বে আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকা এই কর্মসূচি আজ শনিবার সকালে 'জুম্ম ছাত্র-জনতার' মিডিয়া সেল থেকে দেওয়া এক প্রেস বিবৃতির মাধ্যমে প্রত্যাহারের ঘোষণা আসে।

    বিবৃতিতে বলা হয়, ধর্মীয় রীতি অনুযায়ী শহীদদের পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসের আংশিক বিবেচনা করে এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিবৃতিতে জানানো হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর 'জুম্ম ছাত্র-জনতা'র পক্ষ থেকে প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান এবং এএসপি (তদন্ত)-এর প্রতিনিধিরা।

    আলোচনায় 'জুম্ম ছাত্র-জনতা' তাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। আলোচনার ফলস্বরূপ প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ ৫০ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়।

    উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতা এই অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করেছিল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন