রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ফুলবাড়ীতে পূজা মণ্ডপ পরিদর্শনে এনসিপি এমপি প্রার্থী ডা. আহাদ

    ফুলবাড়ীতে পূজা মণ্ডপ পরিদর্শনে এনসিপি এমপি প্রার্থী ডা. আহাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর) আসনের এমপি প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ।

    বুধবার মহানবমীর রাতে তিনি ফুলবাড়ীর একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা মণ্ডপের পুরোহিত, সভাপতি, সম্পাদক, দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য সম্ভু প্রসাদ, কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় গুপ্ত, প্রচার সম্পাদক সৌরভ পালিতসহ এনসিপি নেতৃবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা।

    এবার ফুলবাড়ী উপজেলায় ৬১টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন