সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত
  • ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী নিরব খান

    ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী নিরব খান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০০৮ সাল থেকে বিএনপি ইতালির রাজপথে আন্দোলন সংগ্রাম ও অনলাইন কলম যোদ্ধা হিসেবে নিরব খান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনলাইনে লিখনী এবং রাজপথের সংগ্রামে তার ভূমিকা দলের সকল নেতাকর্মীর কাছে সুপরিচিত।

    তিনি সাবেক নির্বাচিত কমিটির প্রচার সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব ও দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।

    রাজনৈতিক জীবনের শুরুতেই বাংলাদেশে ছাত্ররাজনীতির মাধ্যমে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন নীরব খান। প্রবাসে থেকেও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন। বিশেষ করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে দেশের ছাত্রসমাজের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন, যা তার সংগ্রামী রাজনীতির প্রতি অবিচল অবস্থানের প্রমাণ।

    ২৪ সেপ্টেম্বর, নিজের ভেরিফায়েড আইডিতে তিনি আনুষ্ঠানিকভাবে ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেন।

    নীরব খানের প্রত্যয়, দল ও নেতাকর্মীর স্বার্থে, ইতালি বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে কাজ করাই তার লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন