সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত
  • জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারনামায় স্বাক্ষরে সম্মত ১২ দল

    জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারনামায় স্বাক্ষরে সম্মত ১২ দল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১২ দলীয় জোটের নেতারা সম্প্রতি বেশ কয়েকটি দল ও জোটের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল: সাংবিধানিক ধারার অব্যাহত রাখা, নির্বাচন বানচলের ষড়যন্ত্র প্রতিহত করা, এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও সম্ভাব্য করণীয়। বৈঠকে অংশগ্রহণকারীরা এই বিষয়গুলো নিয়ে তাদের দিকনির্দেশনা এবং করণীয় নিয়ে মত বিনিময় করেছেন।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় ঐকমত্যের স্বার্থে যেকোনো ছাড়ের বিনিময়ে জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান।

    বৈঠকে অংশ নেওয়া নেতারা মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই ‘জুলাই সনদ অঙ্গীকারনামার ভিত্তিতে’ বাস্তবায়নের পক্ষে একটি গণভোট আয়োজন করা যেতে পারে। এ ছাড়া সাংবিধানিক আদেশ বা সংবিধান সংশ্লিষ্ট মৌলিক সংস্কার বাস্তবায়নের জন্য সংবিধানের ১০৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামত জানতে চাইতে পারেন।

    নেতারা অঙ্গীকার করেন, বৃহত্তর জাতীয় স্বার্থে যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন ও স্বাক্ষর প্রক্রিয়ায় সবাই ঐক্যবদ্ধ থাকবেন।

    বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষ থেকে জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আমজনতার দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সাধারণ সম্পাদক তারেক রহমান, এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লেবার পার্টির সহ সভাপতি এস এম ইউসুফ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন