বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা
  • ডিমলায় তিস্তা নদীতে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

    ডিমলায় তিস্তা নদীতে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে যৌথ অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ। 

    বুধবার(২৪সেপ্টেম্বর)দিনব্যাপী উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্নিরঘাট এলাকায় তিস্তা নদীতে অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ১৩টি নৌকা বিনষ্ট করা হয় ও নদী থেকে পাথর উত্তোলনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।এতে সহযোগিতা করেন বিজিবি ও থানা পুলিশ।

    এলাকাবাসী সুত্রে জানা যায়,কিছু অসাধু মানুষ বিভিন্ন ব্যক্তিকে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন।এতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখতে অনুরোধ জানান তারা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইমরানুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,এই অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধভাবে পাথর উত্তোলন করা হবে সেখানেই এমন অভিযান চালানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন