মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, বদলি ৯ জন

    পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, বদলি ৯ জন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার সম্প্রতি পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ দিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির জন্য এ বদলি ও পদায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে তালিকাভুক্ত বদলি আদেশের মধ্যে একটি সংশোধন আনা হয়েছে।

    পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলির যে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, তা পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে। ফলে তিনি আগের পদেই বহাল থাকবেন।

    অন্যদিকে বদলিকৃত কর্মকর্তাদের শিগগিরই নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পরিবর্তনের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

    এ ছাড়া পুলিশ অধিদপ্তরের এআইজি ড. এলিজা শারমীনকে বিপিএ সারদায়, রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালী পিটিসিতে, নোয়াখালী পিটিসি পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ে, আরএমপির উপপুলিশ কমিশনার মো. আব্দুর রশিদকে র‌্যাবে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যলয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এপিবিএনে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ অধিদপ্তরে বদলি ও পদায়নের আদেশ দেয়া হয়েছে।

    পাশাপাশি আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রুহুল আমীনকে (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাইওয়ে পুলিশে, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পিটিসি টাঙ্গাইলে, বিপিএ সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ঢাকার এসবিতে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন