মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানের পদান্তর: পরিকল্পনা কমিশনে বদলি

    জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানের পদান্তর: পরিকল্পনা কমিশনে বদলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, স্থলাভিষিক্তের পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে বিবেচনা করা হচ্ছে।

    গত বছরের ২৮ আগস্ট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে মো. মোখলেস উর রহমান জনপ্রশাসন সচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে তার দুই বছরের দায়িত্বকালে প্রশাসনে নিয়োগ, পদায়ন এবং পদোন্নতিকে ঘিরে নানা সমালোচনা দেখা দেয়। বিশেষ করে পদবঞ্চিতদের অভিযোগ, বিভিন্ন পদে নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ এবং সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বিতর্ক সংবাদ মাধ্যমে উঠে আসে।

    এ পদান্তরের মাধ্যমে সরকারের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এবং নেতৃত্বের জায়গায় স্থিতিশীলতা আনার প্রচেষ্টা দেখা যাচ্ছে। তবে নতুন নিয়োগ ও বদলির প্রভাব ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রমে কতটা স্বচ্ছতা ও স্থিতিশীলতা আনতে পারবে, তা সময়ের অপেক্ষা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন