মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • ঢাকার দুই গুরুত্বপূর্ণ রুটে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

    ঢাকার দুই গুরুত্বপূর্ণ রুটে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই বিশেষ ট্রেনগুলো আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।

    রেলওয়ে সূত্র জানায়, ৪ জোড়া স্পেশাল ট্রেনের মধ্যে ৩ জোড়া ঢাকা-কক্সবাজার রুটে এবং ১ জোড়া ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করবে। প্রতিটি ট্রেনে থাকবে ১৮টি করে বগি, যেখানে দিনের বেলায় আসন সংখ্যা হবে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। এই ট্রেনগুলোর ভাড়া নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই নির্ধারণ করা হয়েছে।

    তবে যাত্রীদের এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।

    ট্রেনের সময়সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে একটি বিশেষ ট্রেন দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

    ১ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকার দিকে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’, যা সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। ওই দিন রাতেও ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।

    এরপর ৩ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার দিকে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ এবং রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’। সর্বশেষ ৪ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকায় আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিনে রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে এবং ভোর ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

    রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান বলেন, ‘অতিরিক্ত যাত্রী চাহিদা সামলাতে এই বিশেষ ট্রেনগুলো চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন