রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

    সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের কামারখন্দে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আলিফ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

    আলিফ হোসেন ওই গ্রামের বাবু আকন্দের ছেলে ও চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে সাঁতার শিখতে নামে আলিফ হোসেন। এরপর পুকুরের পাড় থেকে আলিফকে দেখতে না পেয়ে পরে বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুরে খুঁজতে থাকে। কিন্তু খুঁজে পাইনি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

    কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন বলেন,পুকুরে একজন ডুবে গেছে। এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন