মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • ফাঁস হলো রেহানা ও সালমান এফ রহমানের কলরেকর্ড

    ফাঁস হলো রেহানা ও সালমান এফ রহমানের কলরেকর্ড
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের ৫ আগস্ট, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একই হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে গিয়েছিলেন। সম্প্রতি, সেই সময়ের একটি টেলিফোনালাপের অডিও প্রকাশিত হয়েছে। প্রকাশিত অডিওতে দেখা গেছে, শেখ রেহানা এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের মধ্যে গোপন সংলাপের কথোপকথন শোনা যাচ্ছে।

    অডিওটির সবচেয়ে আলোচিত অংশে দাবি করা হয়, এই কলটি করা হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানার দেশত্যাগের মুহূর্তে, হেলিকপ্টারে বসেই! কথোপকথনে উঠে আসে বাংলাদেশে সামরিক আইন জারির পরিকল্পনার ইঙ্গিত এবং আশঙ্কা, যেন এক দুঃস্বপ্নের বাস্তবচিত্র।

    অডিওতে আরও শোনা যায়, শেখ রেহানা সালমান এফ রহমানকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলছেন, এবং তার ছেলে ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিক ‘কনভিন্সড’ হয়েছে কিনা, সে বিষয়েও জিজ্ঞাসা করছেন। পুরো আলাপে এক ধরনের আতঙ্ক ও তাড়াহুড়া স্পষ্টভাবে ধরা পড়ে। যদিও আলাপের নির্দিষ্ট গন্তব্য বা সময়কাল নিশ্চিতভাবে যাচাই করা যায়নি, তবুও এটি নিয়ে তৈরি হয়েছে গভীর রাজনৈতিক ও সামাজিক আলোড়ন।

    গোপন সূত্রে জানা যায়, বর্তমানে শেখ রেহানা অবস্থান করছেন লন্ডনে, তার মেয়ে টিউলিপ সিদ্দিক এর সঙ্গে। আর গত বছরের ১৩ আগস্ট, ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। দরবেশ বাবা খ্যাত সালমান তার সেই লম্বা সাদা দাড়ি গুলো কেটে ফেলেছিলেন ছদ্মবেশে পালানোর জন্য। কিন্ত, শেষমেশ কোস্ট গার্ডের জালে ধরা পড়েন ঢাকার সদর ঘাটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন