মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি, পানি ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা শরণার্থী সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

    রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এই সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডস তা সক্রিয়ভাবে সমর্থন করছে।

    অধ্যাপক ইউনূস পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে ডাচ অভিজ্ঞতার উল্লেখযোগ্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন এবং দুই দেশের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। রাষ্ট্রদূত বাংলাদেশে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের অগ্রগতিতে আগ্রহ প্রকাশ করেন।

    ড. ইউনূস কক্সবাজারে বসবাসরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত ডাচ সহায়তার প্রয়োজনীয়তার বিষয়েও রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি জানিয়ে দেন, অর্থ সংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

    এ সময় তিনি রাষ্ট্রদূতকে ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনের বিষয়ে জানান এবং আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সহায়তা জাগিয়ে শরণার্থী শিবিরে প্রয়োজনীয় অর্থসংস্থান সহজ হবে। রাষ্ট্রদূত বোমেল রোহিঙ্গা ইস্যুর আন্তর্জাতিক গুরুত্ব স্বীকার করেন, তবে বৈশ্বিক মনোযোগ অন্যান্য ভূরাজনৈতিক সংঘাতের কারণে কিছুটা বিভক্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন।

    বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন