মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • সরকারি সফরে ইসলামাবাদে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

    সরকারি সফরে ইসলামাবাদে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাকিস্তান সফরে গেছেন। তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন।
    সরকারি এ সফরে নাসিমুল গনি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সফরকালে তিনি পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

    সফর শেষে আগামী সপ্তাহে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তিনি আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় গুলশান-২ এর বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান নাসিমুল গনি। সেখান থেকে দুপুর দেড়টায় বিমানে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।

    সূত্র আরও জানায়, ২৬ সেপ্টেম্বর দুপুর ২টায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে তিনি বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

    এই সফরে সচিবের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম এবং ডিআইজি মো. জান্নাতুল হাসান।

    সফরটি মূলত দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরকে ঘিরে। তবে এর পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনায় কূটনৈতিক ও আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, সরকারি সফর সহজতর করা, সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বাড়ানোর মতো বিষয়ও অ্যাজেন্ডায় থাকতে পারে


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন