বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

    সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

    প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও একই মামলায় আরও দুজনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বুধবার (১৭ সেপ্টেম্বর)  বেলা আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

    যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম, মৃত জেলার উদ্দিন খলিপার ছেলে মো. আবু বক্কার, আব্দুল খালেকের ছেলে মোজাম শেখ ও আব্দুর রউফ।

    দুই বছর মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের আব্দুল আলিম শেখের ছেলে আব্দুল্লাহ ও আব্দুস সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান। মামলার অপর দুই আসামি মো, আমির হামজা শেখ ও মোছা. লিলি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়।

    আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শরিফ মো. শাকিল হায়দার রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

    মামলার তথ্যসূত্রে জানা যায়, বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের ভিকটিম মো. আশরাফ আলী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী হিসেবে কাজ করতেন। চাঁদপাল গ্রামে একটি রাস্তার কাজের দু'পাশে বৃদ্ধি করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধ হয় । এ অবস্থায় ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে লোহার রড, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আশরাফ আলীর উপর হামলা চালায় আসামিরা। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকার একটি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মারা যান তিনি।

    এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. সুফিয়া খাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

    মামলার তদন্ত শেষে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ রায় দেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন