মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • পুলিশ অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদ আর নেই

    পুলিশ অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদ আর নেই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ভোর সাড়ে পাঁচটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ৫২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    পুলিশ সদরদপ্তর জানায়, মরহুমের জানাজা বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করেন।

    জানাযা শেষে আইজিপি বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়।

    উল্লেখ্য, মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া, ডিঅ্যান্ডপিএস ও ক্রাইম ইস্ট শাখায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি অ্যাডিশনাল ডিআইজি (ইন্সপেকশন-১) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরে দায়িত্ব পালন করেন।

    তিনি ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মনসুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমকে আজ বাদ এশা তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আইজিপি এক শোক বার্তায় বলেন, মরহুম মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন