মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • মতিঝিলের অগ্রণী ব্যাংক থেকে শেখ হাসিনার দুটি লকার জব্দ করলো এনবিআর

    মতিঝিলের অগ্রণী ব্যাংক থেকে শেখ হাসিনার দুটি লকার জব্দ করলো এনবিআর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই লকারগুলো জব্দ করা হয়। ব্যাংক সূত্রে জানা গেছে, জব্দকৃত লকারগুলো হলো ৭৫১ ও ৭৫৩ নম্বর, যা সাবেক প্রধানমন্ত্রীর নামে তালিকাভুক্ত। এই পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত বিস্তারিত কারণ বা পরবর্তী করণীয় নিয়ে এনবিআর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

    এনবিআরের গোয়েন্দা সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাব জব্দ করা হয়েছে। লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। 

    গেল ১১ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা আরেকটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষায়িত ইউনিট কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। 

    উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন