মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান আপার ক্যান্সার, মানবিক বিষয় উল্লেখ আসিফের

    স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান আপার ক্যান্সার, মানবিক বিষয় উল্লেখ আসিফের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত এবং ইতিমধ্যেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তিনি বিষয়টিকে মানবিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “নূরজাহান বেগম অনেক দিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এটি আমাদের সকলের জন্য একটি মানবিক বিষয়, তাই তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সকলকে সহানুভূতিশীল হতে হবে।”

    উল্লেখ্য, নূরজাহান বেগমের এই চিকিৎসা বিষয়ক খবর প্রকাশিত হওয়ায় সমাজ ও স্বাস্থ্যক্ষেত্রে আগ্রহী ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তার চিকিৎসা সফলভাবে শেষ হবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন।

    উপদেষ্টা বলেন, আমি যতদূর জানি নূরজাহান আপা (স্বাস্থ্য উপদেষ্টা) ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা আজকে সিঙ্গাপুরে হচ্ছে না, অনেকদিন আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।

    চিকিৎসার ধারাবাহিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার স্থান বা হাসপাতাল পরিবর্তন করতে পারবেন না। আমার মনে হয় এটি একটি মানবিক বিষয়। এটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। চিকিৎসার ধারাবাহিকতা বজায় না রেখে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গেলে অনেক জটিলতা তৈরি হয়, আপনারা সে বিষয়ে অবগত আছেন।

    তিনি আরও বলেন, আমি মনে করি এটি আমাদের সবার দায়িত্ব— যারা নীতিনির্ধারণের দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে আসবেন— দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে করে এসব দুরারোগ্য রোগের চিকিৎসা আমরা দেশেই পেতে পারি।

    অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, চিকিৎসার ক্ষেত্রে আমরা একটি দেশের ওপর নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আপনারা জানেন, ইতোমধ্যে চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমরা স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হব।

    উল্লেখ্য, গতকাল সোমবার দিবাগত মধ্যরাতের ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফিরবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন