মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • তরুণরাই দেশের চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা 

    তরুণরাই দেশের চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত, মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

    প্রধান উপদেষ্টা বলেন, দেশের যুব সমাজ উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতা অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না।

    তিনি বলেন, তরুণরাই দেশের চালিকাশক্তি। তারা শিক্ষাক্ষেত্র ছাড়াও স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলমান চ্যালেঞ্জ যেমন জনস্বাস্থ্য সংকট, শিক্ষা ও পরিবেশগত সমস্যার মোকাবিলায় যুবসমাজকে নেতৃত্ব দিতে হবে।

    ড. ইউনূস বলেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণের জন্য নয়, এটি আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের এই অভিজ্ঞতা সমাজে নীতি নির্ধারক, উদ্ভাবক ও পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরতে সাহায্য করবে।

    তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে তরুণদের ক্ষুদ্র প্রচেষ্টা হাজারো মানুষের জীবন ও দেশের উন্নয়নে বিশাল প্রভাব ফেলতে পারে। 

    মেধা, উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্বের দক্ষতা ব্যবহার করে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 

    এর আগে, দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১২ তরুণকে ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেন অন্তর্বর্তী সরকার প্রধান। পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন