মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেফতার

    তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর শেরে বাংলানগর সেনা ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

    সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট সেনা ক্যাম্প জানতে পারে যে মেহেদী হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।সেই সংগৃহীত টাকা তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে, যিনি বহিষ্কৃত যুবদল নেতা এবং বর্তমানে পলাতক আছেন। তাদের দেওয়া সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় তার দল কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে। সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই আত্মগোপনে চলে যান মেহেদী হাসান।

    বাংলাদেশ সেনাবাহিনীর শেরেবাংলা নগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, “এই হাসান ওরফে স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। আমাদের টহল দল তাকে খুঁজে না পেলেও প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে আগে যারা জিডি ও অভিযোগ করেছিলেন, তারা তার গ্রেপ্তারের খবর পেয়ে ইতোমধ্যে শেরেবাংলা নগর থানায় মামলা করতে গেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন