মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • ডাকসু নির্বাচনে প্রাণ হারানো সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন ভিপি-জিএস

    ডাকসু নির্বাচনে প্রাণ হারানো সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন ভিপি-জিএস
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় প্রাণ হারানো সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর (৪০) পরিবারকে সমর্থন জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ। তারা শিবলীর পরিবারের পাশে দাঁড়াতে সোমবার পরিবারের বাড়িতে উপস্থিত হন এবং ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসএম ফরহাদ এ বিষয়টি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

    ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।’

     চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে- আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!

    তিনি লেখেন, ‘আমরা পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত ২ লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকব। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।’

    শিবলীর পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামও উপস্থিত ছিলেন। ফরহাদ তার ফেসবুক পোস্টে শিবলীর সন্তানদের সঙ্গে তোলা তিনটি ছবিও শেয়ার করেছেন।

    উল্লেখ্য, তরিকুল ইসলাম শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের পর অফিসে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন