বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার
  • ৯/১১-এর গোপন তথ্য নিয়ে টাকার কার্লসনের প্রামাণ্যচিত্র

    ৯/১১-এর গোপন তথ্য নিয়ে টাকার কার্লসনের প্রামাণ্যচিত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৯/১১ হামলার আগে ইসরায়েলি গোয়েন্দারা এই ঘটনার তথ্য আগেই জানতেন, দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক টাকার কার্লসন। তার আসন্ন ধারাবাহিক প্রামাণ্যচিত্রে এই বিষয়সহ আরও কিছু গোপন তথ্য উন্মোচিত হবে।
     
    কার্লসন স্থানীয় সময় মঙ্গলবার পিয়ার্স মরগানের অনুষ্ঠান আনসেন্সরড নিউজে অংশ নিয়ে এমন মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলি নেতৃত্ব কখনোই হামলার প্রতি তাদের মনোভাব লুকায়নি এবং তারা বিশ্বাস করেছিল এমন হামলা মার্কিন-ইসরায়েল সম্পর্ককে আরও দৃঢ় করবে। তিনি জোর দিয়ে বলেন, তিনি কোনোভাবে 'ইহুদিরা এটি করেছেন' এমন দাবি করছেন না।

    তিনি উল্লেখ করেন, ২০০২ সালে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ৯/১১ হামলা যুক্তরাষ্ট্রকে এমন একটি সংঘাতে যুক্ত করেছে যা ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ। খবর আরটি ওয়ার্ল্ডের। 

    কার্লসন 'ইসরায়েলি আর্ট স্টুডেন্টস' কাণ্ডের কথাও উল্লেখ করেছেন। এসব শিক্ষার্থী আসলে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত ছিলেন এবং হামলার আগে ৯/১১-এর দৃশ্য ধারণ করছিলেন, যা হামলার পূর্বজ্ঞান প্রকাশ করতে পারে। 

    ২০০২ সালে মার্কিন কংগ্রেসে দেয়া নেতানিয়াহুর সাক্ষ্যকে ঘিরে কার্লসন এমর মন্তব্য করেন। কংগ্রেসে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধে যেতে গণতান্ত্রিক দেশগুলোকে কখনো কখনো ‘বোমা মেরে বাধ্য করতে হয়’। তিনি ৯/১১ হামলার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পার্ল হারবারে জাপানি হামলার তুলনা করেছিলেন।

    রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার কার্লসন বহুল আলোচিত ‘ইসরায়েলি আর্ট স্টুডেন্টস’ এর বিষয়ও উল্লেখ করেন। তিনি দাবি করেন, এ বিষয়ে জনসাধারণ খুব কম জানেন এবং এ সংক্রান্ত বেশির ভাগ প্রতিবেদন, নথিপত্র খায়েব হয়ে গেছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন