মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের আহ্বান শেহবাজ শরীফের

    বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের আহ্বান শেহবাজ শরীফের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেনের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। 

    বৈঠকে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানও উপস্থিত ছিলেন।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরভাবে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে প্রোথিত।

    জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে তিনি জোর দিয়ে বলেন যে, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।

    নিউইয়র্ক এবং কায়রোতে তাদের বৈঠকের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য বিমোচনে তার ভূমিকার প্রশংসা করেন, পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার আকাঙ্ক্ষার প্রশংসা করেন।

    উপদেষ্টা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক যোগসূত্র এবং অভিন্ন বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি।

    উভয়পক্ষ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান গতি বজায় রাখতে উভয় দেশ উচ্চ পর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখবে। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে তার সুবিধামতো পাকিস্তানে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। এ সময় প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণও জানায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন