মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • জয়া আহসানকে টানা তৃতীয়বার শুভেচ্ছা দূত করল ইউএনডিপি

    জয়া আহসানকে টানা তৃতীয়বার শুভেচ্ছা দূত করল ইউএনডিপি
    জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    তিনি ২০২২ সালে প্রথমবার এই দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে ইউএনডিপি’র সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি আবারও এই দায়িত্ব অর্পণ করেছে।

    নতুন মেয়াদ অনুযায়ী, জয়া আহসান আগামী দুই বছর— অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত ইউএনডিপি বাংলাদেশের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জয়া আহসান টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ নানা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবেন।

    বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে জয়া আহসান যেমন একজন সফল অভিনেত্রী, তেমনি সমাজসেবামূলক কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ইউএনডিপি আশা করছে, তার জনপ্রিয়তা ও সক্রিয় ভূমিকা বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

    জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত

    জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ২০২২ সালে প্রথমবার এ দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইউএনডিপি’র সঙ্গে কাজ করে আসছেন। তার এই মেয়াদ এখন নবায়ন হয়ে আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে। 

    আগামী দিনে শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জনসচেতনতা ও জনসমর্থন বৃদ্ধিতে কাজ করবেন। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং উন্নয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে তিনি প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

    নতুন দায়িত্ব নিয়ে জয়া বলেন, ইউএনডিপি’র সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি  অর্জনের জন্য মাত্র পাঁচ বছর বাকি, তাই এর গুরুত্ব এখন আগের চেয়ে বেশি। এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব, এবং আমিও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেন সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।

    ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার তার পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন, জয়া আহসানকে আবার আমাদের শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি। আমি আশা করছি তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে নাগরিকদের আরও কাছে নিয়ে যাবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন