বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার
  • ফ্রান্সে ৯ মসজিদের বাইরে শূকরের মাথা উদ্ধার

    ফ্রান্সে ৯ মসজিদের বাইরে শূকরের মাথা উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সের রাজধানী প্যারিস এবং আশেপাশের শহরতলীর অন্তত নয়টি মসজিদের বাইরে শূকরের কাটা মাথা পাওয়া গেছে। এর মধ্যে কমপক্ষে পাঁচটি মাথায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নাম লেখা ছিল।

    উসকানিমূলক এ কাজের পেছনে কে বা কারা জড়িত, এখন পর্যন্ত তা বের করতে পারেনি কর্তৃপক্ষ। তবে, ফ্রান্সের মুসলিম জনগণের প্রতি সমর্থনের পাশাপাশি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তারা। খবর সিএনএনের। 

    প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পরপরই তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, ফ্রান্সকে অস্থির করার জন্য ‘বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা’ উড়িয়ে দিতে পারছেন না তিনি। কারণ, এই মুহূর্তে চরম আর্থিক ও রাজনৈতিক সংকটের মুখে আছে ফ্রান্স।

    স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ সাংবাদিকদের বলেছেন, আমি চাই আমাদের মুসলিম স্বদেশীরা শান্তিতে তাদের বিশ্বাস পালন করতে সক্ষম হোক।

    উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বীর বসবাস ফ্রান্সে। ৬০ লাখেরও বেশি মুসলিম বাস করেন দেশটিতে এবং তাদের জন্য শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছেন দেশটির মুসলিমরা। আলিম বুরাহি নামে প্যারিসের একটি মসজিদের সভাপতি  বলেছেন, এ ধরনের ঘটনা দেখা ভয়াবহ এবং হতাশাজনক। যদি তারা এসব করতে পারে, তাহলে তারা আরও কিছু করতে পারে।

    ফ্রান্সের মানবাধিকার কমিশনের ২০২৪ সালের প্রতিবেদন অনুসারে, আশঙ্কাজনক হারে বর্ণবাদ বাড়ছে দেশটিতে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৮১টি মুসলিম-বিরোধী কর্মকাণ্ড রেকর্ড করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮১ শতাংশ বেশি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন